শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নুসরাত জাহানের মাতৃত্বের খবর সকলেরই জানা। যদিও এখনও গোপনে সেই সন্তানের পিতৃ পরিচয়। তবে ভারতে ‘সিঙ্গেল মাদার’ হওয়া আইনত বৈধ। কোনো নারীকে সন্তানের জন্মপত্র বের করার সময় বাবার নাম না দিলেও চলে!
এদিকে নিখিল জৈনর সঙ্গে হওয়া তুরস্কের বিয়ে অবৈধ বলেই জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। সঙ্গে লুকিয়ে রাখেননি নিজের প্রেগন্যান্সির কথাও।
গত রবিবার সন্ধ্যায় পরিচালক সুদেষ্ণা রায়ের সঙ্গে ‘সুবিধা’ গর্ভনিরোধক ওষুধের ফেসবুক পেজ থেকে লাইভে ছিলেন তিনি। সেখানে গর্ভনিরোধক ওষুধ সংক্রান্ত নানা আলাপ আলোচনার মধ্যে নুসরাতের মুখে বারবার শোনা যায় নারীদের ক্ষমতায়নের কথা। সমাজে পুরুষ আর নারীর মধ্যে এখনও যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এখনও যে নারীরা তাদের মনের কথা খোলাখুলি বলতে পারেন না সমাজের ভয়ে, সে ব্যাপারেই কথা বলতে শোনা যায় এই অভিনেত্রী-সাংসদকে।
কথা প্রসঙ্গে, নুসরত জানান, ‘আমার মেয়ে হলে তাকে শেখাবো যাতে কারও কাছে কখনও মাথা নতো না করে’। অবশ্য পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলেন, ‘ছেলে হলেও এটাই শেখাব। একজন মানুষ হিসেবে নিজের শর্তে বাঁচা খুব জরুরি। সমাজ কী বলল বা কী ভাবল তার ভয়ে নয়। সবার আগে তাই নিজেকে ভালোবাসতে হবে।’