শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
অনেক দিন ধরেই অসুস্থ বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। দীর্ঘ ৪ মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন তিনি।
এই অভিনেতার কিডনি ও মস্তিষ্কজনিত জটিলতা ছাড়াও তার রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হচ্ছে তাকে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালেই গত চার মাস ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি (আইসিইউ) রয়েছেন ফারুক।
জানা গেছে, এই সাংসদের শারীরিক বর্তমান অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। এ ব্যাপারে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমকে বলেন, ‘অবস্থা এখন কিছুটা ভালো, তবে এখনো আইসিইউতে রাখা হয়েছেন। ফারুকের চিকিৎসা প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। তাই ধীরে ধীরেই তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন।’ স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী ফারহানা।