শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চলচ্চিত্র নায়িকা একাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।
বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। হাতিরঝিল থানার পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, অভিনেত্রী একার কাছে মাদক পাওয়া গেছে। গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক মামলা হবে।
এর আগে নায়িকা একা তার গৃহকর্মীকে নির্যাতন করেছেন বলে ৯৯৯-এ অভিযোগ যায়। ওই অভিযোগের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে বাসা থেকে হাতিরঝিল থানায় নিয়ে যায়। সেখানে বেশকিছু সময় জিজ্ঞাসাবাদের পর একাকে আটক করে পুলিশ।
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন বলেন, আহত গৃহকর্মীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া যেহেতু তার বাসা থেকে ইয়াবা এবং মদ উদ্ধার করা হয়েছে এ ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে হবে।