শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
আজমেরী হক বাঁধন একজন অভিনেত্রী ও মডেল। বাংলাদেশ মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা শেষ করে ২০০৬ সালে দেশীয় একটি সৌন্দর্য প্রতিযোগিতায় রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি ‘রেহানা মরিয়ম নূর’ নামের একটি সিনেমায় নাম ভূমিকার অভিনয় করে বাজিমাত করেন আজমেরী হক বাঁধন। তাঁর ছবি ‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শিত হয়েছিল কানে ‘আঁ সেত্রা রিগা’ বিভাগে। এই প্রথম কোনো বাংলাদেশি ছবি কানের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের আমন্ত্রণ পায়। বাঁধনও প্রথম বাংলাদেশি অভিনেত্রী, যিনি কানের রেড কার্পেটে হাঁটেন।