শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ক’দিন থেকেই আলোচনায় মডেল মরিয়ম আক্তার মৌ। মোহম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে তাকে। কিন্তু কথিত এই মডেলের গ্রেপ্তারের পর থেকেই বিব্রত ও বিরক্ত দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।
এই প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ জানান, ‘ঘটনার রাত থেকেই আমি বিব্রত হচ্ছি। আমার নামের সঙ্গে মিলে গেছে এমন একজনকে পুলিশ ধরেছে। আর এতেই অনেকে আমার পরিবার, স্বজন, বন্ধুদের নিউজ লিংক পাঠাচ্ছে। অথচ তারা কিন্তু দেখছে যে এটা আমি না।’
মৌ আরও বলেন, ‘শুধু আমার পরিবারকেই নয়, আমার পরিচিত মানুষদের অনেক বিরক্ত ও বিব্রত করা হচ্ছে। আমার পরিবারের লোকেরা যতই বলছে নিউজটা খুলে দেখ, এটা সাদিয়া ইসলাম মৌ না। তারপরও তারা এমন কথাও বলেছে যে, এদের তো অনেক কিছুই লুকানো থাকে।’