শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

স্বামীর সঙ্গে সমুদ্রে সানা খান

স্বামী আনাস সাঈদের সঙ্গে মালদ্বীপে বেড়াতে গেছেন সাবেক অভিনেত্রী সানা খান। বেড়াতে যাওয়ার একাধিক ভিডিও এবং ছবি ইন্টারনেটে শেয়ার করেন সানা। মালদ্বীপে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত বিমানবন্দর থেকে পানির মধ্যের হোটেল পর্যন্ত যাত্রার ভিডিও শেয়ার করেন সাবেক এই অভিনেত্রী।

মালদ্বীপ পৌঁছে স্বামী আনাসের সঙ্গে দারুণ সময় কাটছে সানার। এই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ওয়াল জুড়ে রয়েছে তাঁর একাধিক উদাহরণ। বিয়ের পর দাম্পত্য জীবনের নানা মুহূর্তের ছবি প্রায়শই সামাজিক মাধ্যমে শেয়ার করেন সানা খান। সম্প্রতি নবদম্পতি বেড়াতে গিয়েছেন মালদ্বীপ।

গত বছরের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সাবেক অভিনেত্রী সানা খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।

কারণ তিনি ইসলামের কাছে সমর্পণ করতে চান নিজেকে৷ এর পরই এক মাসের মধ্যে গুজরাটের হিরে ব্যবসায়ী মুফতি আনাসের সঙ্গে নিকাহর কাজটি সারেন তিনি। প্রসংগত, গত ২০ নভেম্বর আনাস সাঈদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সালমান খানের এককালের সহ-অভিনেত্রী। বিয়ের পরেই নিজের নামে বদল এনে রাখেন সানা খান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com