শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
মাদকের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির সদস্যপদ স্থগিতসহ তাকে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভূমিকার সমালোচনা করলেন সমিতির সাবেক সভাপতি, শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। ৪ অগাস্ট পরীমনিকে গ্রেপ্তারের পর ৭ অগাস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলন করে তার সদস্যপদ স্থগিতের ঘোষণা দেন সংগঠনের সভাপতি মিশা সওদাগর।
চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত শিল্পী সমিতির এই ভূমিকাকে ‘বিতর্কিত’ আখ্যায়িতদ করে শনিবার সোশাল মিডিয়ায় লিখেছেন সাবেক সভাপতি শাকিব খান।