শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে আছেন আশরাফ গনি

চারদিন আগে তালেবানরা কাবুল দখল করার পরেই পালিয়ে গিয়েছিলেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। সংযুক্ত আরব আমিরাতে আছেন আশরাফ গনি! বুধবার কাবুলের একটি সংবাদ মাধ্যম এমনটাই দাবি করেছে।

আগে জানা গিয়েছিল তাজিকিস্তান কিংবা উজবেকিস্তানে গিয়েছেন তিনি। কিন্তু পরে তাজিকিস্তান তাকে ফিরিয়ে দেয়। তার ঘনিষ্ঠ মহল জানিয়েছিল, এবার প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আমেরিকায় যেতে পারেন। তবে জানা গেল আমিরাতে থাকতে চলেছেন তিনি। সংবাদ সংস্থা সূত্রে রিপোর্ট মোতাবেক, কাবুলের রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে, চারটি গাড়ি ও একটি হেলিকপ্টারে করে অনেক টাকা নিয়ে দেশ ছেড়েছেন গনি। এমনকী কিছু টাকা না ধরায় কিছু টাকা গনি ফেলে রেখে যেতেও বাধ্য হন বলে দাবি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com