শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

আফগান হিন্দু ও শিখদের আশ্রয়ের ঘোষণা নরেন্দ্র মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আফগানিস্তানে সরকার গঠনে শুরু হয়েছে তোড়জোর। কাতার থেকে কাবুলে ফিরেছেন নির্বাসিত নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। গত রাতে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা দেন, শরিয়া আইনে চলবে দেশ। একইসাথে শান্তির বার্তাও দিলো উগ্র গোষ্ঠিটি।

যদিও তালেবানী আশ্বাসে ভরসা না করে, এখনও বিমানবন্দরে ভিড় করছেন হাজারো মানুষ। বিমান অবতরণ করা মাত্রই কেউ ঝুঁলে পড়ছেন পাখায় কেউবা বাস ট্রেনের মতো উঠে বসছেন উড়োযানের ছাদে।

এমন অবস্থায় মঙ্গলবার (১৭ আগস্ট) ২০ হাজার আফগান শরনার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। প্রথম ধাপে এই সুযোগ পাবে ৫ হাজার আফগান শরনার্থী। এছাড়াও আফগান শরনার্থী গ্রহনের ঘোষনা দিয়েছে, চিলি আর যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com