শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

একজনের শরীরে করোনাভাইরাসের শনাক্ত হওয়ায় নিউজিল্যান্ডে তিনদিনের লকডাউন ঘোষণা

একজনের শরীরে করোনাভাইরাসের শনাক্ত হওয়ায় নিউজিল্যান্ডে তিনদিনের লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে এই লকডাউন শুরু হয়েছে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডের টিকা না নেওয়া ৫৮ বছর বয়সী এক ব্যক্তির করোনা ধরা পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। গত ফেব্রুয়ারির পর নিউজিল্যান্ডে এই প্রথম স্থানীয়ভাবে সংক্রমণের ঘটনা ঘটল। নিউজিল্যান্ডেজুড়ে তিনদিনের হলেও অকল্যান্ডে সাত দিনের লকডাউন শুরু হয়েছে। চতুর্থ মাত্রার এই লকডাউন চলাকালে সবাইকে বাধ্যতামূলকভাবে ঘরে থাকতে হবে। জরুরি সেবা, সুপার মার্কেট ও ওষুধের দোকান বাদে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রায় এক বছর আগে চতুর্থ মাত্রার লকডাউন দেয়া হয়েছিল নিউজিল্যান্ডে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জেসিন্ডা আরডার্ন বলেন, কর্তৃপক্ষের ধারণা, শনাক্ত ব্যক্তি ডেলটা ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন। তবে এখনও জিনোম সিকোয়েন্সিং চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com