শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

‘ইসরায়েলের জন্যেও একই পরিণতি অপেক্ষা করছে’

যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যেমন ‘অবমাননাকর পরাজয়ের’ সম্মুখীন হয়েছে সেই একইরকম পরিণতি ইসরাইলের জন্যও অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। আফগানিস্তানে আশরাফ গনি সরকারের পতন ও মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের কথা উল্লেখ করে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা।

তিনি বলেন, যে যুক্তরাষ্ট্র নিজের পরাজয় ঠেকাতে পারে না তার পক্ষে ইসরাইলকে নিরাপত্তা দেয়াও সম্ভব নয়। ভিয়েতনাম, আফগানিস্তান ও ইরাকে মার্কিন বাহিনীর পরাজয় প্রমাণ করে ইসরাইলসহ যেকোনো দখলদার শক্তিকে একই পরিণতি ভোগ করতে হবে।

উল্লেখ্য, প্রায় দুই দশক আগে আফগানিস্তানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যুদ্ধ এবং দেশটির সামরিক বাহিনীকে শক্তিশালী করার অজুহাতে দেশটি দখল করে মার্কিন বাহিনী। কিন্তু ২০ বছরেও তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বরং তালেবানের অগ্রাভিযানের মুখে মার্কিন সেনারা অত্যন্ত অপমানজনক অবস্থায় দেশটি ত্যাগ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com