শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

কাবুল বিমানবন্দরে জনস্রোত ঠেকাতে তালেবানের গুলিবর্ষণ

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা। বিমানবন্দরের প্রবেশপথ নিয়ন্ত্রণ করা তালেবান যোদ্ধারা বিমানবন্দরের দিকে জনস্রোত ছত্রভঙ্গ করতে গুলি ছুঁড়েছে বলে জানিয়েছে তারা।

লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকার চিত্রগ্রাহক মারকাস ইয়াম জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে যাওয়ার পথে হাজার হাজার আফগানী রাস্তায় অপেক্ষা করছেন। এর মধ্যে বিমানবন্দরের কাছে তালেবান ফাঁকা গুলি ছুঁড়লে সেখানে অন্তত ৬ জন আহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশু ছিল।

এদিকে, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচ হাজার জনকে কাবুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যা মূলত মার্কিন সৈন্যদের দ্বারা পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com