শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

‘আফগান জনগণকে ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকা ও ন্যাটো বাহিনীকে’

ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ও ন্যাটো বাহিনী শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছিল। কাজেই তারা নিজেদের অশুভ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আফগান জনগণের ওপর যে সীমাহীন দুঃখ-কষ্ট চাপিয়ে দিয়েছে সেজন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।

নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন জারিফ। তিনি বলেন, আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাসবিরোধী যুদ্ধের যে অজুহাত তুলে আমেরিকা ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে এসেছিল সে দু’টি উদ্দেশ্যই চরমভাবে ব্যর্থ হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com