শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
স্বাধীনতার ৫০ বছর পর, যদি আমরা নারীদের সঙ্গে ভালো ব্যবহার করতে না পারি, তাহলে এটা খুবই চিন্তার বিষয় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি চিত্রনায়িকা পরিমনির সঙ্গে করা আচরণকে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেন।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেছেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী। বাঁধন বলেন, আমার সহকর্মীর শারীরিক, মানসিক এবং পেশাগত নিরাপত্তা এবং সুস্থতা নিয়ে আমি চিন্তিত। একজন নারী হিসেবে আমি আরও বেশি লজ্জিত এবং উদ্বিগ্ন বোধ করছি।