শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

গোপনে ক্যাটরিনা-ভিকির বাগদান সম্পন্ন!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ে বা প্রেম নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এর আগেও ক্যাটের প্রেম নিয়ে অনেক চর্চা হয়েছে নেটমাধ্যমে। সালমান খানের সঙ্গে ক্যাটরিনার প্রেম নিয়েও ছিল বলিপাড়ায় তুমুল গুঞ্জন। এরপর ক্যাটরিনা ও ভিকি কৌশল নিয়েও গুঞ্জন চলেছে বহু দিন।

আরও একবার ক্যাট ও ভিকিকে নিয়ে আলোচনার ঝড় বইছে বি-টাউনে। তবে এবার প্রেম নিয়ে নয়, সোজা বাগদান সম্পন্ন নিয়ে। এতোদিন গুঞ্জন ছিলো চুপিচুপি প্রেম করছেন তারা। সেই গুঞ্জনেই যেন এবার ঘি ঢেলে দেওয়া হল। ক্যাটরিনা-ভিকি নাকি এরইমধ্যে বাগদান সেরে ফেলেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com