শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

বান্দরবানে শুরু, ঢাকায় শেষ

‘কসাই’ সিমেনার পর চিত্রনায়ক নিরবকে নিয়ে ‘অমানুষ’ নির্মাণ শুরু করেন পরিচালক অনন্য মামুন। থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো এ ছবিটির শুটিং মে মাসে বন্দরবানে শুরু হয়। এরপর রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিংয়ের পর বুধবার (১৮ আগস্ট) ঢাকায় শেষ হচ্ছে এই ছবির শুটিং। এদিন রাজধানীর ৩০০ ফিটের কাঞ্চন ব্রিজের পাশেই সেটে ফেলে গানের কিছু অংশ ও গুরুত্বপূর্ণ দুটি দৃশ্যের শুটিং হচ্ছে। শেষ দিনের শুটিংয়ে নিরবের সঙ্গে আছেন নওশাবা।

নিরব-নওশাবা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মিথিলা। এ সিনেমার মাধ্যমে প্রথমবার তিনি বড়পর্দায় কাজ করছেন। আরও আছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, রাশেদ অপু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com