শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ইসরাইলের চাপিয়ে দেওয়া কঠোর অবরোধের প্রতিবাদে শনিবার (২১ আগস্ট) হামাস আয়োজিত এক বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের সাথে সহিংসতায় জড়িয়ে পড়ে ইসরাইলের নিরাপত্তা বাহিনী।
এসময় ১৩ বছরের এক বালকসহ ২৪ ফিলিস্তিনি আহত হয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের গুলির আঘাতে একজন ইসরাইলি পুলিশ গুরুতরভাবে আহত হয়। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এই খবর দেয়।
এসময় কয়েক ডজন প্রতিবাদকারী সুরক্ষিত সীমান্ত বেড়ার দিকে অগ্রসর হলে বিক্ষোভ আরও সহিংস হয়ে ওঠে। একজন আধা সামরিক বাহিনীর সীমান্ত পুলিশ গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানায় ইসরাইলি সূত্র।