শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ইসরায়েলি বিমান গাজায় হামাসের অবস্থানে আঘাত হেনেছে। শনিবার (২১ আগস্ট) গভীর রাতে এ হামলা চালানো হয়। এর আগে, গাজা সীমান্তে গোলাগুলিতে এক ইসরায়েলি সেনা ও ৪১ ফিলিস্তিনী আহত হয়। এরপর রাতে বিমান হামলার ঘটনা ঘটে। রবিবার (২২ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি মিলিটারি জানিয়েছে, শত শত ফিলিস্তিনি স্ট্রিপের প্রবল সুরক্ষিত সীমান্তের কাছে জড়ো হয়েছিল, যেখানে কেউ সীমান্তের বেড়া তুলে নেওয়ার চেষ্টা করেছিল এবং অন্যরা ইসরাইলি সেনাদের দিকে বিস্ফোরক ছুঁড়ছিল।