শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

মিয়ানমারে আরও দুই গণমাধ্যম কর্মী গ্রেপ্তার

শনিবার দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানান হয়েছে।

দেশটিতে চলমান গণমাধ্যম কর্মীদের উপর অভিযানের অংশ হিসেবে মার্কিন রেডিও ভয়েস অব আমেরিকার ভাষ্যকার ও স্থানীয় এক সংবাদপত্রের কলামিস্ট সিথু অং মিন্ট এবং ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র সাংবাদিক থেত থেত খাইনকে গ্রেপ্তার করা হয়।

ভুল তথ্য প্রচার ছড়ানো, জান্তা বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ দেখিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। এছাড়া তারা মিয়ানমারের ছায়া সরকারের সহযোগি ছিল বলেও উল্লেখ করা হয়।

এদিকে, তাদের বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে তথ্যে স্বাধীনতা নিয়ে কাজ করে এমন আন্তর্জাতিক সংস্থা রিপোর্টাস উইদাউট বর্ডারস-আরএসএফ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com