শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

কার্তিকের নায়িকা আলাইয়া

বলিউডে তরুণ প্রজন্মের হার্টথ্রব নায়ক কার্তিক আরিয়ান। তার পরবর্তী সিনেমা ‘ফ্রেডি’র শ্যুটিং শুরু হয়েছে কিছুদিন আগেই। আর সিনেমাতে দেখা যাবে নতুন এক জুটিকে। কার্তিকের নায়িকা হয়েছেন অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলাইয়া ফার্নিচারওয়ালা। সামাজিক মাধ্যমে ‘ফ্রেডি’র সহশিল্পীকে স্বাগত জানিয়েছেন কার্তিক। একই সঙ্গে আলাইয়াও ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন। গেল বছর ‘জাওয়ানি জানেমন’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে আলাইয়ার। সিনেমাটিতে সাইফ আলি খানের কন্যার চরিত্রে অভিনয় করে নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার জিতে নেন তিনি। নতুন সিনেমা নিয়ে আলাইয়া জানান, ‘ফ্রেডি’র জন্য তৈরি! আমি দারুণ খুশি এমন সুন্দর টিমের অংশ হতে পেরে। শশাঙ্ক ঘোষ পরিচালিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বালাজি টেলিফিল্মস এবং নর্দান লাইটস ফিল্মস। এর আগে ‘ইউ-টার্ন’ সিনেমার কাজ শুরু করেছেন আলাইয়া। ‘ফ্রেডি’ তার তৃতীয় সিনেমা। এদিকে, কার্তিক ‘ফ্রেডি’ ছাড়াও নেটফ্লিক্সের ‘ধমাকা’, ‘ভুল ভুলাইয়া ২’ এবং হংসল মেহতার ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ সিনেমা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com