শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
কারাগারে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনাইন আনেজ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা। গণহত্যা চালানোর অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বেঁচে গেছেন ৫৪ বছর বয়সী এই নারী। আনেজ বর্তমানে তার পরিবারের সঙ্গে রয়েছেন বলে জানান কারাগারের পরিচালক হুয়ান কার্লোস।
আনেজের মেয়ে ক্যারোলিনা রিবেরা বলেন, মানসিক অবসাদের কারণে গত শনিবার (২২ আগস্ট) মা আত্মহত্যার চেষ্টা করেন। তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন।