শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

মার্কিন সেনা প্রত্যাহার আফগানিস্তানের সব গোষ্ঠীর জন্য টার্নিং পয়েন্ট

আফগানিস্তান থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার যুদ্ধবিধ্বস্ত দেশটির সবার জন্য টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি। অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ এর সঙ্গে গতকাল সোমবার এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন তিনি।

এসময় অস্ট্রিয়ার চ্যান্সেলর আফগানিস্তানের ঘটনাবলী সম্পর্কে প্রতিবেশী দেশ হিসেবে ইরানের দৃষ্টিভঙ্গি জানতে চান। জবাবে প্রেসিডেন্ট রায়িসি বলেন, সমসাময়িক ইতিহাস বলছে যে, আফগানিস্তানে আমেরিকা হস্তক্ষেপ করার পর থেকে দেশটি কখনো ভালো সময় পার করে নি। আমরা বিশ্বাস করি, আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠী দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করবে এবং পরস্পরের সহযোগিতা নিয়ে সরকার গঠন করবে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।

তিনি আরো বলেন, আমেরিকার বেআইনি এবং একতরফা নিষেধাজ্ঞার পরেও আফগান শরণার্থীদের জন্য ইরান সব ধরনের খরচ নিজের কাঁধে নিয়েছে। আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রতিবেশী দেশ হিসেবে ইরান নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশটিতে যেসব সরকার শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করে তাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com