শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

কাবুল ইস্যুকে কেন্দ্র করে বাইডেনের পদত্যাগের দাবি

আফগানিস্তান পরিস্থিতিতে বিশ্ব রাজনীতিতে অবস্থান বেশ অনেকটাই দুর্বল হয়েছে যুক্তরাষ্ট্রের। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আইএস-এর হামলায় ১৩ মার্কিন সেনাসহ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনার ব্যর্থতাকে কেন্দ্র করে আবারও জোরালো হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগের দাবি।

জাতিসংঘের আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বৃহস্পতিবার টুইটে বলেন, ‌‘বাইডেন কি এবার পদত্যাগ করবেন। নাকি তাকে সরানো হবে? তবে বাইডেন সরে গেলে যদি কমলা হ্যারিস প্রেসিডেন্ট হন, তাহলে তা দশগুণ খারাপ হবে। ঈশ্বর আমাদের রক্ষা করুন।’

এই টুইটের পরপরই একাধিক রিপাবলিকান পার্টির কংগ্রেসম্যান ও সিনেটর টুইট করে বাইডেনের পদত্যাগের দাবি করতে থাকেন। একই সাথে কমলা হ্যারিস ও পররাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনেরও পদত্যাগ দাবি করেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com