শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

জানা গেল অভিনেত্রী নওশীনের আমেরিকা প্রবাসী হওয়ার মূল কারণ

এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নওশীন নাহ্‌রীন মৌ। মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেছিলেন রেডিও জকি (আরজে) হিসেবে। পরে নিয়মিত হন অভিনয়ে। মডেলিং ও টিভি অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি অভিনয়ে ব্যস্ত হয়েন পড়েন নওশীন।

মিডিয়াতে সুনামের সঙ্গে কাজ করতে থাকেন নওশীন। কিন্তু তিন বছর ধরে শোবিজ অঙ্গনে অনিয়মিত তিনি। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন এই অভিনেত্রী।

এদিকে অভিনয়ে অনিয়মিত হয়ে রাজধানীর উত্তরায় স্বল্প পরিসরে পোশাক ব্যবসাও শুরু করেছিলেন নওশীন। যদিও সেটিও কিছুদিন পরেই বন্ধ করে দেন তিনি। পর্যায়ক্রমে মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার এ প্রক্রিয়া নিয়ে অনেকেই বলাবলি করেন- নওশীন কেন মিডিয়ায় অনিয়মিত হচ্ছেন।

তবে নওশীন এ বিষয়ে কাউকে কোনো ধরনের ব্যাখ্যা দেননি। গোপনে নিজের লক্ষ্যে অবিচল থেকে গন্তব্যের দিকে এগিয়ে গেছেন। প্রবাসী হওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে থাকেন তিনি। এর অংশ হিসেবে মাঝে মধ্যেই আমেরিকায় ঘুরে আসতেন। এভাবে কয়েক বছর যাতায়াত এবং শর্ত পূরণের কারণে চলতি বছরের শুরুতেই আমেরিকার নাগরিকত্ব পান এই অভিনেত্রী। সম্প্রতি দেশেও এসেছিলেন নওশীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com