শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
চিত্রনায়ক ওমর সানী ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখার একটি ছবির নিচে মন্তব্য করেন, ‘কথার উত্তর দেস না।’ তাঁর এই মন্তব্যে হতবাক হয়েছেন নেটিজেনরা। এরপরী বিষয়টি যাচাই করার চেষ্টা করেন এটা কি আসলেই ওমর সানীর ফেসবুক অ্যাকাউন্ট কি না। হ্যাঁ, এটা ওমর সানীই ব্যবহার করেন। নিজের পারিবারিক সাংগঠনিক সমস্ত কার্যক্রমের হালনাগাদ রয়েছে অ্যাকাউন্টে।
এরপরে ঢাকাই ছবি শীর্ষ নায়ক শাকিব খানের একটি পোস্টের অনাহুত মন্তব্য করেন ওমর সানী। শাকিব খান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘Always remember that your present destination isn’t your final destination. The best is yet to come, be Patience!’
শাকিবের এই ছবির নিচে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন। কিন্তু ওমর সানী গিয়ে লিখেছেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে ভাই ভালো থাকিস।’