শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

জ্যাকলিন ফেঁসেছেন আর্থিক কেলেঙ্কারীতে

সোমবার ৩০ আগস্ট ইডির দফতরে প্রায় ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলল জ্যাকলিন ফার্নান্দেজ নিয়ে। আর্থিক কেলেঙ্কারীর মামলায় ফেঁসেছেন বলিউড সুন্দরী। খোয়া গিয়েছে প্রায় ২০০ কোটি টাকা, এদিন রেকর্ড করা হয় জ্যাকলিনের স্টেটমেন্ট। জানা যায় ঠকবাজ সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যক্তি অভিনেত্রীর থেকে নিয়েছেন এই টাকা। জানা যাচ্ছে, সাক্ষী হিসেবে যার জিজ্ঞাসাবাদ চলছিল, সে নিজেই প্রতারণার শিকার।

জানা গেছে, জ্যাকলিন সুকেশ চন্দ্রশেখর ও তাঁর প্রেমিকা লীনা পালের কথায় ফেঁসে গিয়ে খুইয়েছেন প্রচুর অঙ্কের টাকা। জ্যাকলিনের সঙ্গে কথা বলে ইডি-র হাতে এসেছে বহু জরুরি তথ্য। জেলে বসেই এই কাজ চালিয়ে যাচ্ছিল সুকেশ। আপাতত রোহিনী জেলে আছে সে। ইডি সূত্রে জানা গেছে, বিগত বেশ কয়েক বছর ধরে এই প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। তাঁর নামে বহুবার অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৪ অগস্ট চেন্নাইয়ে সুকেশের একটি ফ্ল্যাট, ৮২.৫ লক্ষ নগদ এবং ১২টিরও বেশি গাড়ি জব্দ করেছে তদন্তকারী সংস্থা।

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেন দিল্লির এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ এক বছরে তাঁর ২০০ কোটি টাকা তুলে নিয়েছে সুকেশ চন্দ্রশেখর। সেই সূত্র ধরেই জ্যাকলিনের সাক্ষ্য নিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। কাকতালীয়ভাবে জ্যাকলিনের প্রেমিকও এক ব্যবসায়ী। দক্ষিণ ভারতের বাসিন্দা। কিছুদিন আগেই একটি বিলাসবহুল বাংলো কিনেছিলেন অভিনেত্রী, সেই সূত্রেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

কাজের সূত্রে, মুক্তির অপেক্ষায় ইয়ামি, জ্যাকলিন, সইফ ও অর্জুন কাপুর অভিনীত ‘ভূত আগামী ১৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ভূত পুলিশ। এছাড়াও ‘রাম সেতু’, ‘অ্যাটাক’, ‘বচ্চন পাণ্ডে’-তে দেখা যাবে তাঁকে। বাদশার সঙ্গে তাঁর ‘পানি পানি’ গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে দিন কয়েক আগেই। হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com