শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা আর নেই

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের ছোট পর্দার তারকা অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের কুপার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে বলিউড বাবল, হিন্দুস্তান টাইমসসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। পিটিআইকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সিদ্ধার্থকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

সুপারস্টার সালমান খান সঞ্চালিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৩ মৌসুমের বিজয়ী সিদ্ধার্থ শুক্লা। হিন্দি টেলি ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ সিদ্ধার্থ।

২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয়জগতে অভিষেক করেন সিদ্ধার্থ। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন তিনি। ২০১৪ সালে বলিউডে অভিষেক হয় তাঁর।

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে ভারতের টিভি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক পাতায় শোক জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন দেবলীনা ভট্টাচার্য, হিমাংসী খুরানা, সুনীল গ্রোভারসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com