শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

আইসিইউতে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু

তিন দিন আগেই রক্তচাপজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুকে। তবে বুধবার (১ সেপ্টেম্বর) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে বর্ষীয়ান অভিনেত্রী চিকিৎসাধীন রয়েছেন।

৫৪ বছরের দাম্পত্য জীবনের সঙ্গীর হাত ছেড়ে গত ৭ জুলাই না ফেরার দেশে চলে যান অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সায়রা বানু। গত কয়েকদিন ধরেই তার শরীর ভালো ছিল না।

১৯৬৬ সালে ২২ বছরের সায়রা বানুকে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। সম্পর্কে যত চড়াই উতরাই আসুক না কেন সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা বানু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com