শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভারতীয় টিভি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর খবর জানার পর তার বন্ধু শেহনাজ গিল একটি শুটিং মাঝপথে ছেড়ে চলে আসেন।
এদিকে, শেহনাজ গিলের বাবা সন্তোষ সিং সুখ, স্পটবয়কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি এখন কথা বলার অবস্থায় নেই। যা ঘটেছে তা আমি বিশ্বাস করতে পারছি না”। তার মেয়ে শেহনাজের কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি তার সাথে কথা বলেছি। সে ভালো নেই। আমার ছেলে শেহবাজ তার সাথে থাকার জন্য মুম্বাই চলে গেছে এবং আমি পরে যাব”।
সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিল বিগ বস ১৩-এ অংশ নিয়েছিলেন, যা এই অভিনেতা জিতেছিলেন। বিগ বস ১৩-এর সমাপ্তির পর ভুলা দুঙ্গা এবং শোনা শোনা সহ কয়েকটি মিউজিক ভিডিওতেও তাদেরকে একসঙ্গে দেখা যায়।
গত মাসে, সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিল টিভি রিয়েলিটি শো ডান্স দিওয়ানে ৩ এবং বিগ বস ওটিটি-তে ব্যাক-টু-ব্যাক উপস্থিত ছিলেন। তারা মাধুরী দীক্ষিতের বিচারাধীনে নাচের রিয়েলিটি শোতে একসঙ্গে পারফর্ম করেছিলেন।