শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

‘ডোন্ট লাভ মি বিচ’ নিয়ে তোলপাড়

চিত্রনায়িকা পরীমনি গ্রেপ্তারের ২৭ দিন পর বুধবার সকালে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর, তার হাতে লেখা ‘ডোন্ট লাভ মি বিচ’ বাক্য সামাজিক মাধ্যমে রীতিমত আলোচনার ঝড় তুলেছে।

জামিনের আনুষ্ঠানিকতা শেষ করে কারাগার থেকে বেরিয়ে একটি ছাদ খোলা গাড়িতে করে বের হন পরীমনি। এ সময় সেখানে উপস্থিত হওয়া ভক্তদের উদ্দেশে হাত নাড়েন ঢাকার সিনেমার এই নায়িকা।

এসময় পরীমনির হাতে ইংরেজিতে লেখা ছিল- ডোন্ট লাভ (ভালোবাসার হৃদয়সূচক তিনটি চিহ্ন) মি বিচ। তার লেখা এই অভিব্যক্তি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, অনেকেই এসব ছবি শেয়ার করতে শুরু করেন।

কিন্তু এই সব কথা ও প্রতীক দিয়ে আসলে কী বলতে বা বোঝাতে চাইছেন পরীমনি? অনেকের মনে জন্মানো এই প্রশ্নের উত্তরটা দিলেন খোদ পরীমনিই। তিনি বলেন, “ডেফিনেটলি এটা তো একটা বার্তাই ছিল। এত কথা তো বলতে পারছিলাম না ওখানে বসে, মনে হলো এভাবে পৌঁছাইয়া দেই সবাইকে। এখন এটা দেখে যে মনে করবে, যার মনে হবে, আমাকে বলছে মনে হয়, ওর জন্যেই বলছি আমি।” কারাগার থেকে বেরিয়ে নিজের হাতে ওই লেখাটি তিনি লিখেছেন বলেও জানিয়েছেন।

“বিচের সংখ্যা তো অনেক লম্বা, নির্দিষ্ট করে কীভাবে বলবো?

পরীমনি আরো বললেন, ‘যারা বিচ তাদের উদ্দেশে এমন কথা বলেছি। লেখাটা পড়ে যাদের মনে হবে, আল্লাহ, আমাকে নিয়ে এটা লিখল—তাদের উদ্দেশেই এই লেখা। ওদের তালিকা তো আমি নাম ধরে বলতে পারব না। আমাকে আটক, গ্রেপ্তার এবং কারাগারের নিয়ে যাওয়ার পর তাদের জীবন সার্থক মনে হয়েছে।

পরীমনি জানান, ”ওদের ভালোবাসার দরকার নেই। মুখে এক, মনে এক – ওদের ভালোবাসার দরকার নেই। যারা আমাকে ভালোবাসে, তারা আমার পাশে থাকলেই হবে।”

উল্লেখ্য, গত ৪ঠা অগাস্ট ঢাকার বনানীর বাসা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা আটক করে পরীমনিকে। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। তিন দফায় রিমান্ডে নেয়া হয়েছিল পরীমনিকে ওই মামলায়। জামিনও পাননি তিনি আগে।

তবে শেষ পর্যন্ত জামিন পেয়ে কারাগারের বাইরে বেরিয়েই আবার তুমুল আলোচনায় এসেছেন পরীমনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com