শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সব পরীক্ষায় পাশ ভারত-রাশিয়ার বন্ধুত্ব: মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে নিজ দেশের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকা নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মতে, উতরেছে সব ধরনের পরীক্ষা ভারত-রাশিয়ার বন্ধুত্ব।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, শুক্রবার ভ্লাদিভস্টকে আয়োজিত ষষ্ঠ ইস্টার্ন ইকোনমিক ফোরামের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যোগ দেন মোদি। সেখানেই দুই দেশের অংশীদারত্ব নিয়ে বক্তব্য পেশ করেন তিনি। পাশাপাশি তার গলায় শোনা যায় পুতিনের প্রশংসা।

মোদি বলেন, পুতিনের দূরদর্শিতা ও ভাবনার জন্যই রাশিয়ার পূর্ব প্রান্তে এত উন্নতি হয়েছে। পাশাপাশি রাশিয়ার ‘অ্যাক্ট ইস্ট’ নীতির প্রতি ভারতের দায়বদ্ধতার কথাও বলেন তিনি।

এদিন বন্দরনগরী ভ্লাদিভস্টককে ইউরেশিয়ার ‘মিলন’ বলে উল্লেখ করেন মোদি। অনুষ্ঠানে ভারতের প্রথম সারির অনেকে সংস্থার তরফে ৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করে।

এদিন রাশিয়ার পূর্ব প্রান্তের ১১টি অঞ্চলের গভর্নরদের ভারতে আসার আমন্ত্রণ জানান মোদি। পাশাপাশি রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কথা বোঝাতে বলেন, বৃহত্তর অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য পরিষেবা, ওষুধ, হিরা, রান্নার কাজে ব্যবহৃত কয়লা, ইস্পাত, কাঠ-সহ নানা ক্ষেত্রে ভারত-রুশ বোঝাপড়াও খুব গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উন্নয়নের জন্য এই বোঝাপড়া খুব জরুরি।

এর আগে ২০১৯ সালের পঞ্চম ইস্টার্ন ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই কথাও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com