রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএসইসি ও ডিএসইর প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপি ‘কোয়ালিফাই এজ দি অথোরাইজড রিপ্রেজেন্টেটিভস অব স্টেকহোল্ডার কোম্পানিজ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমমবার কর্মশালার উদ্বোধন করেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, বিনিয়োগকারিরাই পুঁজিবাজারের মূলশক্তি। আর অনুমোদিত প্রতিনিধিরা হলেন তার অন্যতম মাধ্যম। অনুমোদিত প্রতিনিধিগণ পুঁজিবাজারের জন্য অত্যন্ত  গুরুত্বপূর্ণ। কেননা অনুমোদিত প্রতিনিধিদের মাধমে বিনিয়োগকারিদের সংযোগ ঘটে এবং তাদের মাধ্যমে বিনিয়োগকারিগণ বাজার সম্পর্কে জানতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
সিকিউরিটিজ মার্কেটের ধরণ, পুঁজিবাজারের নিয়ন্ত্রণ কাঠামো, পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক কাঠামো, সিকিউরিটিজের ধরণ, বিচার ও সালিশ প্রক্রিয়া, মূলধন ও আইপিও প্রদান সংক্রান্ত নির্দেশিকা, ঢাকা স্টক এক্সচেঞ্জ (তালিকাভুক্তি) প্রবিধান, বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারিদের সুরক্ষায় অনুমোদিত প্রতিনিধিদের জন্য আর্থিক সাক্ষরতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com