ছায়া সরকারের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা ‘দুয়া লাসি লা’ মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, জান্তা সরকারকে চাপে ফেলতে মিলিশিয়া ও জাতিগত গোষ্ঠীগুলোর সমন্বয়ে আরও কঠোর কর্মসূচির পাশাপাশি সরকারি আমলাদের পদত্যাগ করার আহ্বান জানানো হবে। দেশটিতে জরুরি অবস্থারও ঘোষণা দেন তিনি।
চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি অং সান সুচির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর নির্বাসন ও পালিয়ে থাকা নেতাদের নিয়ে এই সরকার গঠন করা হয়।




















