শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
আগামী ২০ সেপ্টেম্বর কানাডায় নির্বাচন। সেই উপলক্ষে অন্টারিওর লন্ডনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যান দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানে বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি বার (মদ্যশালা) পরিদর্শন করার পর নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত বাসে ফিরছিলেন ট্রুডো। ঠিক তখনই তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। তবে সৌভাগ্যক্রমে তিনি কোনো আঘাত পাননি।