শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

মাঝে পর্দা দিয়ে আফগান শিক্ষার্থীদের ক্লাস শুরু

বিশ্ব যখন দেশটির নারী শিক্ষার্থীদের পড়াশুনা ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তখন তালেবানরা নারীদের জন্য পৃথক ও বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে।


এই তালেবানরাই তাদের বিগত শাসনামলে (১৯৯৬ থেকে ২০০১) নারী শিক্ষার্থীদের পড়াশুনা ও কর্মে বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল।

আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও হেরাতে শিক্ষক-শিক্ষার্থীরা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, নারী শিক্ষার্থীদের একই শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। তাদেরকে আলাদা করা হয়েছে। এমনকি ক্যাম্পাসের কিছু নির্দিষ্ট স্থানে তাদের সঙ্গে কথা বলতে হবে।

২১ বছর বয়সী কাবুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আনজিলা বলেন, ক্লাসরুমে পর্দা তুলে দেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ক্লাসে ঢোকার সময় খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। আমরা ক্রমাগত ২০ বছর পেছনে ফিরে যাচ্ছি।

আনজিলা বলেন, তালেবানরা ক্ষমতা দখল করে বলেছিল, ছেলে-মেয়েদের জন্য পৃথক ক্লাসরুম থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে একই ক্লাসরুমে ছেলে-মেয়েদের মাঝে পর্দা তুলে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com