শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

নারী সহিংসতার ঘটনা প্রচারে আগ্রহী নয় পাকিস্তানি মিডিয়া!

পাকিস্তানে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিনিয়ত ক্রমশ বাড়ছে। কিন্তু সেগুলোর মধ্যে অল্প কয়েকটিই কেবল দেশটির মিডিয়া কাভারেজ পাচ্ছে। পাকিস্তান ভিত্তিক আইনজীবীদের একটি দল তথ্যটি জানিয়েছে। খবর প্রকাশ করেছে ডন ও ডেইলি হান্ট।

টেকসই সামাজিক উন্নয়ন সংস্থার (এসএসডিও) একটি প্রতিবেদনের বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে কেবল পাঞ্জাব প্রদেশেই ৬ হাজার ৭৫৪ জন নারী কিডন্যাপ হয়েছেন। এছাড়া ১ হাজার ৮৯০ জন ধর্ষণের শিকার এবং নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৩ হাজার ৭২১টি রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com