শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

১২ দিন পর কাজে ফিরছেন নুসরাত

গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ নুসরাত জাহান। মা হওয়ার ১২ দিন পর কাজে ফিরছেন কলকাতার আলোচিত এই অভিনেত্রী। ১২ দিনের ছোট্ট ঈশানকে বাড়িতে রেখে এবার এই প্রথম জনসমক্ষে আসতে চলেছেন এই অভিনেত্রী। আজ (বুধবার) বিকেল ৫টায় ভবানীপুরের এক স্যালোঁর উদ্বোধনে বিশেষ অতিথি থাকবেন নুসরাত জাহান। ছেলেকে সামলানোর পাশাপাশি নিজের পেশাদার কমিটমেন্ট থেকেও পিছু হটছেন না নুসরাত জাহান। ছোট্ট ছেলেকে বাড়িতে রেখে কয়েক ঘণ্টার জন্য কাজে ফিরবেন এই তারকা সাংসদ। তবে শ্যুটিংয়ে ফেরার বিষয়ে এখনো জানা যায়নি। নুসরাতের প্রসবকালে হাসপাতালে উপস্থিত ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। অন্তঃসত্ত্বাকাল থেকেই তার পাশে ছিলেন যশ। নানা বিদ্রƒপ ও কানকথার বিরুদ্ধে অবস্থান নিয়ে মা হওয়ার এ লড়াইয়ে এগিয়ে রইলেন অভিনেত্রী। আগেই তিনি জানিয়েছিলেন, এ সন্তানের বাবা তার সাবেক স্বামী নিখিল জৈন নন। এমনকি তার সঙ্গে বিচ্ছেদের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। তবে এ সন্তানের পিতৃপরিচয় নিয়ে আজও মুখ খোলেননি নুসরাত। নিখিলের সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই যশের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে দেখা যায় নুসরাতকে। তবে সন্তানের বাবার পরিচয় নিয়ে এ পর্যন্ত টুঁ শব্দটি করেননি তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com