শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

হু হু করে বাড়ছে পরীমণির ফলোয়ার

দুই অঙ্গনের প্রধান দুই তারকা, একজন ক্রিকেটের অন্যজন শোবিজের। সামাজিক মাধ্যমে ফলোয়ার সংখ্যার দিক দিয়েও দুজন আছেন প্রায় সমানে সমান।

সাকিব আল হাসান শুধু দেশীয় ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটেরও আইকন অলরাউন্ডার, বর্তমানেও তিনি আইসিসির ওয়ানডে এবং টিটুয়েনটি ফরমেটে আছেন এক নম্বরে।

অন্যদিকে শোবিজের বর্তমান সবচেয়ে বেশি আলোচিত চিত্রনায়িকা পরীমণি। পরীমণির চলচ্চিত্র, ব্যক্তিজীবন উত্থান-পতনের গল্প বেশ কৌতুহল তৈরি করেছে। এই গ্ল্যামার কুইনের উত্থান খুব কম সময়ের মধ্যে হলেও, এর ভেতরেই তিনি স্বপ্নজাল, কিংবা বিশ্বসুন্দরীসহ বেশ কয়েকটি সিনেমা দিয়ে দর্শকের মন কেড়েছেন।

সম্প্রতি তিনি যখন গ্রেপ্তার হন তখন তার পক্ষে-বিপক্ষে নানা মত তৈরি হয়েছিল। সবকিছু ছাপিয়ে নেটিজেনরা জানান দিচ্ছেন, তারা পরীমণিকে অনুসরণ করেন। আর তারই প্রমাণস্বরূপ হু হু করে বাড়ছে সামাজিক মাধ্যমে তার ফ্যানফলোয়ার।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালেও ফেইসবুকে তার ফলোফার ছিল ১ কোটি ৪৪ লাখ ৮ হাজার ২২১ জন। এই প্রতিবেদন লেখার সময় (বিকেল ৫টা) সেটি বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ৫৭১ জনে।

চলতি বছরের জুনের প্রথম দিকেও ঢাকাই শোবিজের এই শীর্ষ নায়িকার ফলোয়ার সংখ্যা ছিল ১ কোটি ১৭ লাখ।

এদিকে সাকিবের সাথে পরীমণির ফলোয়ারের ব্যবধানও কমে আসছে। মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত ফেইসবুক পেজে সাকিব আল হাসানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৮৮৫।

এর আগে পরীমণি ছাড়িয়ে যান সাকিবের সতীর্থ আরেক ক্রিকেট তারকা মুশফিকুর রহিমকে। মিস্টার ডিপেন্ডেবলের ফেইসবুক ফলোয়ার সংখ্যা এখন ১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৭১৯ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com