শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট শাহনাজ খুশির

সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্বামী নাট্যকার বৃন্দাবন দাসকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় তিনি জানান, তার স্বামী (বৃন্দাবন) পত্রিকা, টেলিভিশন সাক্ষাৎকার থেকে অনেক দূরে থাকেন। নিজের ভেতরে আবাস গড়ে বসবাস করা সেই মানুষের আজ অনেক নিউজ প্রকাশ হয়েছে।

বৃন্দাবন দাস বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার, অভিনেতা ও লেখক। টিভি নাটক ‘ছায়াবাজ’-এর জন্য ‘সেরা নাট্যকার’ হিসেবে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার, ২০০৮ লাভ করেন।

স্বামীকে উদ্দেশ করে খুশি বলেন, কিছু মানুষ জন্মায় শুধু দেওয়ার জন্য। প্রচার মিডিয়ার প্রতি তার এ আত্ম-অভিমান, সুতীক্ষ্ণ অভিযোগ শুধু আমি জানি।

যৌথ জীবনের ২৬ বছর পাড়ি দিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি ও নাট্যকার বৃন্দাবন দাস। দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি— এ দুই ছেলেকে নিয়ে খুশি ও বৃন্দাবনের সুখের সংসার।

১৯৯০-এর দশকের গোড়ার দিকে বৃন্দাবন তার অভিনয়জীবন শুরু করেছিলেন, পরে তিনি বাংলাদেশি সিনিয়র অভিনেতা হয়ে ওঠেন, তিনি চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, জাহিদ হাসানসহ বাংলাদেশের অনেক শীর্ষস্থানীয় অভিনেতার সাথে অভিনয় করেছিলেন।

বৃন্দাবন দাসের লেখা উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- বন্ধুবরেষু, ঘর-কুটুম, আলতা সুন্দরী, জামাই মেলা, হাড়কিপটে, মোহর শেখ, সাকিন সারি সুরি, চৈতা পাগল, পাত্রী চাই, পত্রমিতালী, সার্ভিস হোল্ডার, কাঁটা হেরি ক্ষান্ত কেন ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com