শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

টুইন টাওয়ারে হামলার দুই দশক আজ

আজ থেকে ২০ বছর আগের কথা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমান দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে হামলা চালানো হয়েছিল।

সন্ত্রাসীদের হামলায় ধ্বংস হয়ে যায় টুইন টাওয়ার। আর সেই হামলার শিকার হয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রায় তিন হাজার মানুষের প্রাণ গেছে।

টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী যুদ্ধে যোগ দেয় পশ্চিমা বিশ্ব। হামলার জন্য আল কায়েদাকে দায়ী করা হয়।

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ঘাঁটি আফগানিস্তানে হামলাও চালায় ওয়াশিংটন। লাদেনের মিত্র তৎকালীন তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করাও হয়।

তারপর ২০ বছর ধরে আফগানিস্তানে থেকেছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। সম্প্রতি তারা আফগানিস্তান ছেড়েছে।  মার্কিন বাহিনী ফিরে যাওয়া শুরু করতেই আবারো আফগানিস্তান চলে গেছে তালেবানের হাতে।

জানা গেছে, ওই হামলার ২০তম বার্ষিকী আজ পালন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে ওই ঘটনায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধও সাজানো হয়েছে।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ৯/১১ এ আক্রান্ত তিন স্থানের সবগুলো পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com