শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

তালেবানের পক্ষে সমর্থন দিতে নারীদের বাধ্য করানোর অভিযোগ

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার বর্ষপূর্তির দিন সমাবেশ ও র‌্যালি বের করেছিল তালেবান। সেখানে কালো রঙের হিজাব ও বোরকা পড়ে অংশ নেয় কাবুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। এ সময় প্রত্যেকের হাতে ছিল তালেবানের পতাকা। তবে অভিযোগ উঠেছে, কর্মসূচিতে যোগ দিতে তাদের বাধ্য করেছে তালেবান। এমনকি কেউ যদি অংশগ্রহণে অনিচ্ছুক হয়, তাহলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করার হুমকি দেওয়া হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নারী শিক্ষার্থীদেরকে তাদের সামনে তালেবানের প্ল্যাকার্ড রাখতে বাধ্য করা হয়। এ সময় প্রত্যেককে বলতে শোনা যায়, তারা নারী-পুরুষের আলাদা শিক্ষা ব্যবস্থাসহ তালেবানের নীতির পক্ষে সমর্থন দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com