শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

পঞ্চাষোর্ধ্ব নাগরিকদের কভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্য ৫০ বছর ও তার বেশি বয়সের মানুষ যারা বিভিন্ন কেয়ার হোমে রয়েছেন তাদেরকে এবং সম্মুখ সারিতে থাকা স্বাস্থ্য ও সমাজ সেবা কর্মীদের কভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেবে। মঙ্গলবার ব্রিটেন সরকার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ব্রিটেনের ভ্যাকসিন উপদেষ্টা কমিটি জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনিজেশন জানায়, কোন ব্যক্তি দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর ছয় মাস পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে তৃতীয় ডোজ টিকা দেয়া যাবে না।
ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভেদ দেশটির পার্লামেন্টের নি¤œকক্ষ হাউস অব কমন্সকে বলেন, ‘আমি নিশ্চিত করছি যে আমি জেসিভিআই’র পরামর্শ গ্রহণ করেছি। এ ক্ষেত্রে এনএইচএস আগামী সপ্তাহ থেকে বুস্টার ডোজ দেয়ার  প্রস্তুতি নিচ্ছে।’
তিনি আরো ঘোষণা দেন যে পঞ্চাষোর্ধ্ব বয়সের নাগরিকদের মধ্যে যারা ছয় মাস আগে তাদের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য আগামী সপ্তাহ থেকে এ বুস্টার কর্মসূচি শুরু করা হবে। এ ক্ষেত্রে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন ব্যবহার করা হবে। ‘দীর্ঘ মেয়াদে’ এ ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com