শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

স্পাই থ্রিলার নিয়ে আসছেন টাবু

বিশাল ভরদ্বাজ পরিচালিত এই চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করবেন আলী ফজল, ওয়ামিকা গাব্বি এবং আশীষ বিদ্যার্থী।

‘র’ এজেন্ট কৃষ্ণা মেহরাকে নিয়ে সিনেমার মূল কাহিনী। যিনি ভারতের প্রতিরক্ষা বাহিনীর গোপনীয়তা রক্ষায় একটি মিশনে নামেন।

নেটফ্লিক্সে মুক্তির পর জানা যাবে সিনেমাটির পুরো কাহিনী। তবে ‘খুফিয়া’ রোমাঞ্চে ঠাসা হবে বলে আশা করছেন টাবু।

টুইটারে তিনি লিখেছেন, ‘রোমাঞ্চ ছাড়া আর কিছুই আশা করবেন না।’

বিশাল ভরদ্বাজের সঙ্গে আবার কাজ করতে পারায় উচ্ছ্বাসও প্রকাশ করেন টাবু। এর আগে ‘হায়দার’ সিনেমায় কাজ করেছিলেন টাবু-ভরদ্বাজ।

পরিচালক এবং প্রযোজক বিশাল ভরদ্বাজও সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেছেন। সেই সাথে লিখেছেন, সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত একটি স্পাই থ্রিলার ‘খুফিয়া’। শিগগিরই আসছে নেটফ্লিক্সে।

এর আগে ‘খুফিয়ার’ গল্পের প্রয়োজনে পরিচালক বিশাল বাংলাদেশি অভিনেত্রী মেহজাবিনকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।

তবে গল্পে বাংলাদেশি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বিতর্ক হতে পারে, এমন ভাবনায় প্রস্তাবটি নাকচ করে দিয়েছিলেন মেহজাবীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com