শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

আবার পার্লামেন্ট নির্বাচন করতে পারেন নাজিব রাজাক

দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়া সত্ত্বেও আবারো পার্লামেন্ট নির্বাচন করতে পারেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আছে, তাতে নির্বাচনে তাকে নিষিদ্ধ করা হতে পারে। কিন্তু তিনি আগামী দু’বছরের মধ্যে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের প্রত্যাশা করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। দুর্নীতির দায়ে ডুবে থাকা নাজিবের দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (উমনো) গত মাসে কোনোমতে প্রধানমন্ত্রিত্ব ধরে রাখে। শত শত কোটি ডলার দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে। তিনি ২০১৮ সাল পর্যন্ত ৯ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এর মধ্যে গত বছর তাকে দুর্নীতির জন্য দায়ী দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com