স্থানীয় সময় শনিবার বিকালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই সমাবেশের নাম দেয়া হয় ‘জাস্টিস ফর জানুয়ারি ৬’।
গত ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা। ক্যাপিটল হিলে হামলার এ ঘটনায় এখন পর্যন্ত ছয় শতাধিক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের নামে আদালতে অপরাধ আইনে অভিযোগ দেয়া হয়েছে। মূলত এসব অভিযুক্ত ব্যক্তিকে সমর্থন জানানোর জন্যই ট্রাম্পের সমর্থকরা ‘জাস্টিস ফর জানুয়ারি ৬’ নামে ওই সমাবেশের ডাক দেয়।






















