শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Taiwan army soldiers pose for photos on an US-made M60-A3 tank after a life-fire exercise in Taichung, central Taiwan, on January 17, 2019. (Photo by SAM YEH / AFP) (Photo credit should read SAM YEH/AFP/Getty Images) এদিকে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে ১০টি চীনা যুদ্ধবিমান। এর মধ্যে ছিল ছয়টি জে-১৬ ও দুইটি জে-১১ ফাইটার বিমান, একটি এন্টি সাবমেরিন বিমান ও একটি পর্যবেক্ষণ বিমান। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বিমানগুলোকে বাধা দিতে তাইওয়ানের যুদ্ধবিমানও আকাশে ওড়ে। তবে কিছুক্ষণ পরেই চীনারা ফিরে যায়। সামরিক খাতে নয় বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছিল তাইওয়ান, এর একদিন পরই এ ঘটনা ঘটলো। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাইওয়ান চীনা বিমানগুলোকে সতর্ক করার জন্য যুদ্ধবিমান পাঠিয়েছিল। তাদেরকে পর্যবেক্ষণের জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয়েছিল।