শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

চীনকে ঠেকাতে অকাস চুক্তি তীব্র সমালোচনার মুখে

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার উদ্যোগে অকাস নামে নিরাপত্তা চুক্তির এরইমধ্যে বড় ধরনের সমালোচনার মুখে পড়েছে।

ফ্রান্সের দাবি, শক্তিধর তিন দেশের এই সিদ্ধান্ত নিষ্ঠুর, একতরফা ও তাড়াহুড়ার সিদ্ধান্ত।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নতুন এই ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গঠনের ঘটনায় ক্ষুব্ধ ফ্রান্স গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে। পশ্চিমা কোনো মিত্র দেশ থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো খুবই অস্বাভাবিক ঘটনা। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে ফ্রান্স তাদের রাষ্ট্রদূতদের এই প্রথমবারের মতো ডেকে পাঠাল।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ফ্রান্সের পিঠে ছোরা বসানোর মত কাজ করেছে। যে সমঝোতা হয়েছে তাতে মিত্র দেশ ও অংশীদারদের মধ্যে এমন আচরণের বিষয় রয়েছে যা গ্রহণযোগ্য নয়। ইউরোপের জোটসমূহের যে লক্ষ্য, অংশীদারিত্বের ওপর এর প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com