শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

লন্ডনে নিলামে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি

নামহীন ছবিটিকে ওয়েবসাইটে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। ত্রিস্টিজ সূত্র বলছে, ১ লাখ ২০ হাজার পাউন্ড থেকে ১ লাখ ৮০ হাজার পাউন্ড (১ কোটি ৪০ লাখ থেকে ২ কোটি ১১ লাখ টাকায়) বিক্রি হতে পারে ছবিটি। খবর দ্য টেলিগ্রাফের।


সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে এই ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি।

১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গালেরি পিগাল’-এ সেগুলির প্রদর্শনী হয়। ইউরোপীয় ধনকুবের ও শিল্প সংগ্রাহকরা কিনে নেন বেশির ভাগ ছবি। এই সব ছবির মধ্যেই সম্ভবত ছিল এই ‘যুগল’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com