শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে তালেবান। এরপর তারা দেশটিতে নতুন সরকার গঠন করেছে। তালেবানের অন্তর্বর্তীকালোন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমির খান মুত্তাকি। তিনি চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মহাসচিবের কাছে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, জাতিসংঘের উচ্চপর্যায়ের এ সম্মেলনে অংশ নিতে চায় তালেবান।
তবে তালেবানকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যোগ দিতে দেওয়া হবে কি না, তা নিয়ে একধরনের জটিলতা তৈরি হয়েছে। কারণ, ক্ষমতাচ্যুত আফগান সরকারের জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইও এই পরিষদে যোগ দিতে চান।
যার কারণে, কারা এ অধিবেশনে যোগ দিতে পারবে, এটা এখনো নির্ধারণ করা এখনো সম্ভব হয়নি। সাধারণত জাতিসংঘের নয় সদস্যের ক্রিডেনশিয়াল কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। আর সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার আগে এ কমিটি বৈঠকে বসবে কি না, তাও নিশ্চিত নয়।