শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

মেয়েদের লেখাপড়া বন্ধ রাখা ইসলামবিরোধী: ইমরান খান

এ সময়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের স্বীকৃতি পেতে হলে তালেবান সরকারকে যেসব শর্ত পূরণ করতে হবে—তাও তুলে ধরেন তিনি। তালেবান নেতৃবৃন্দের কাছে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ইমরান খান বলেন, পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি, এমন সন্ত্রাসীদের লালন-পালন করতে পারবে না আফগানিস্তান।

গেল সপ্তাহে আফগানিস্তানের বালক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তা শঙ্কার কথা বলে এখন পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বালিকা বিদ্যালয় খুলে দেওয়া হয়নি। কিন্তু পাকিস্তানি নেতা বলেন, আমি মনে করি, মেয়েরাও স্কুলে যেতে পারবেন।

বিবিসির সাংবাদিক জন সিম্পসনকে তিনি বলেন, তারা ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত যেসব বিবৃতি তালেবান দিয়েছে, তা সবই ইতিবাচক। আমি মনে করি, মেয়েদের স্কুলে যেতে দেবেন তারা। নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করার ধারণা কখনোই ইসলামিক হতে পারে না। এটা ধর্মের সঙ্গে কোনোভাবেই যায় না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com